ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অনাড়ম্বর আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকা নর্থ বিএনপি Logo কেপটাউনে মিলনমেলা: বিভাগের দাবীতে সোচ্চার হলেন কেপটাউনস্থ নোয়াখালী প্রবাসীরা Logo চাঁপাইনবাবগঞ্জের ম’রা নদীতে পানিতে ডু’বে পাঁচ শিশুর মৃ-ত্যু Logo দক্ষিণ আফ্রিকায় অ’গ্নিকান্ডে ছয় বাংলাদেশী নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া: বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ Logo দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস Logo বিদেশীদের উপর হামলা করে সাউথ আফ্রিকা বিশ্বাসঘাতকতা করেছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Logo আপিংটনে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: সিলেট এসোসিয়েশনের শোক প্রকাশ Logo ফরেইনার বিরোধী আন্দোলন: শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট রামাপোসা Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দক্ষিন আফ্রিকা নর্থ বিএনপি Logo একটি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত অভিবাসন নীতি সকলের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করতে পারে- রামাপোসা

ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমাদের পাশাপাশি আরব দেশগুলোকেও জবাবদিহিতা করতে হবে; সাউথ আফ্রিকায় মানববন্ধনে শহীদুল আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৯০৬ বার পড়া হয়েছে

শাপলা টিভি রিপোর্ট:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত শহীদুল আলম বলেছেন, ফিলিস্তিনের স্বাধীকারের পক্ষে আন্দোলন আমাদের সবার আন্দোলন। পশ্চিমারা যারা মানবাধিকারের বুলি আওড়ায়, বর্তমানে তাদের আসল প্রকৃতি প্রকাশ পাচ্ছে। পশ্চিমারা যেমন নিশ্চুপ তেমনি আরব দেশগুলোর ভুমিকা প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, পশ্চিমাদের পাশাপাশি আরব দেশগুলোকে ফিলিস্তিন ইস্যুতে জবাবদিহিতা করতে হবে। আরব দেশগুলো আজ গাদ্দারি করছে। তারা ইসরায়েলের সাথে আতাত করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে সাউথ আফ্রিকার ভুমিকার প্রশংসা করেন।

তিনি সাউথ আফ্রিকায় সফরে এসে আজ (৭ এপ্রিল) জোহানেসবার্গের ফোর্ডসবার্গে ইসলামিক ফোরাম অব আফ্রিকা আয়োজিত গাজায় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ফোরামের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ আফ্রিকা ট্রুথ কমিশনের ভাইস চেয়ারম্যান ও মানবাধিকার আইনজীবি ইয়াসমিন সুকা।

মানববন্ধনে মিশর, সোমালিয়া কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমাদের পাশাপাশি আরব দেশগুলোকেও জবাবদিহিতা করতে হবে; সাউথ আফ্রিকায় মানববন্ধনে শহীদুল আলম

আপডেট সময় : ০২:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫