ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পোস্টাল ভোট বিডি নিবন্ধন শেষ: ১৫ লাখ প্রবাসীর নিবন্ধন; সাউথ আফ্রিকা থেকে ৫৪৪৫জন Logo রেমিট্যান্স প্রেরণে সাউথ আফ্রিকা ১২তম; তবুও দেশটিতে প্রবাসীরা অবহেলিত-বঞ্চিত Logo দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃ ত্যু: সিলেট এসোসিয়েশনের শোক Logo একা দোকানে মা’রা গেলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী; ২ দিন পর মরদেহ উদ্ধার Logo বিজয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশনে আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাউথ আফ্রিকায় মালভর্তি লরি ছিনতাইয়ে গু-লি-বিদ্ধ একজন সহ দুই বাংলাদেশী গ্রেফতার; পলাতক ২ Logo প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন দেড় লাখ ছাড়িয়েছে; তালিকায় ১৩তম সাউথ আফ্রিকা Logo খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির উদ্যোগে কেপটাউনে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাউথ আফ্রিকায় ৩ হাজার ১৯৫ সহ এই পর্যন্ত ২১৩৪৫ জন প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন করেছেন

আইএমএফ-এর ঋণ পেতেই কি ডলার মুল্য একদিনেই ৭ টাকা বাড়ানো হলো?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১৭৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
হঠাৎ করেই এক সার্কুলার জারীর মাধ্যমে ডলার মূল্য ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকায় ক্রয়-বিক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মার্কিন মুদ্রার সাথে সামঞ্জস্য করতে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করেছে। জানা যায়, নতুন এই দাম নির্ধারণের ফলে টাকা মান ৬.৩ শতাংশ অবমুল্যায়ন করা হয়েছে। ফলে মুদ্রাস্ফীতি ব্যাপকহারে বাড়বে।

বাংলাদেশ ব্যাংক বুধবার (৮ মে) ব্যাংকগুলোকে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকরের কথা জানিয়ে সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এ পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত।

গত বছরের শেষ দিক থেকেই আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ ডলারের বিনিময় হার নির্ধারণে এ পদ্ধতি চালু করার পরামর্শ দিয়ে আসছিলো। সংস্থাটির সাথে বাংলাদেশ যে ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তি করেছিলো তার আওতায় এখন তৃতীয় দফা ঋণ ছাড়ের জন্য আলোচনা চলছে।

কেন্দ্রীয় ব্যাংক এমন সময় এ সিদ্ধান্ত প্রকাশ করলো যখন আইএমএফ এর একটি দল ঢাকায় সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।
-তথ্য সুত্র: আরটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইএমএফ-এর ঋণ পেতেই কি ডলার মুল্য একদিনেই ৭ টাকা বাড়ানো হলো?

আপডেট সময় : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪