দীর্ঘ একমাস আইসিইউ-তে থাকা অবস্থায় চিরবিদায় নিলেন গু-লি-বিদ্ধ প্রবাসী সুলেমান
- আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ২২৮৬ বার পড়া হয়েছে
শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার মাফিকিং এলাকার মারিছানি লোকেশনের ব্যবসায়ী সুলেমান হুদা গত রাতে (২৮ এপ্রিল) নর্থওয়েস্ট প্রদেশের সেবকেঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন; ইন্নালিল্লাহি….রাজিউন।
তিনি সহ তার বন্ধুগণ গত ২৫ মার্চ মাল ক্রয়ের জন্য লেক্টেনবার্গ যাবার পথে একদল ডাকাত তার গাড়ির গতিরোধ করে ৩ রাউন্ড গু–লি করে। এসময় একটি গু–লি তার কিডনিতে আ-ঘা-ত করে আটকে যায়। পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য ক্লার্কসডর্প সেবকেঙ্গ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তার শরীরে তিন দফায় অস্রপাচার করা হয়। তবুও বাঁচানো যায় নি প্রবাসী এই রেমিট্যান্স যোদ্ধাকে।
অবশেষে গতরাতে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নি.হ.তের দেশের বাড়ির নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে বলে জানা গেছে। মরহুমের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কমিউনিটি নেতা আখের ইসলাম।











