ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রবাসীদের অধিকার রক্ষায় সংসদে সরকারী ও বিরোধী দল একমত: দক্ষিণ আফ্রিকায় মাহবুবুল আলম এমপি Logo অনাড়ম্বর আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকা নর্থ বিএনপি Logo কেপটাউনে মিলনমেলা: বিভাগের দাবীতে সোচ্চার হলেন কেপটাউনস্থ নোয়াখালী প্রবাসীরা Logo চাঁপাইনবাবগঞ্জের ম’রা নদীতে পানিতে ডু’বে পাঁচ শিশুর মৃ-ত্যু Logo দক্ষিণ আফ্রিকায় অ’গ্নিকান্ডে ছয় বাংলাদেশী নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া: বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ Logo দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস Logo বিদেশীদের উপর হামলা করে সাউথ আফ্রিকা বিশ্বাসঘাতকতা করেছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Logo আপিংটনে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: সিলেট এসোসিয়েশনের শোক প্রকাশ Logo ফরেইনার বিরোধী আন্দোলন: শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট রামাপোসা Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দক্ষিন আফ্রিকা নর্থ বিএনপি

দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪৫৯ বার পড়া হয়েছে

সাউথ আফ্রিকার চলমান ফরেইনার বিরোধী আন্দোলনে যখন দিশেহারা অবৈধ অভিবাসীরা তখন তাদের পাশে দাড়িয়েছে মানবতাবাদী দাতব্য সংগঠন গিফট অব দ্যা গিভারস।

চলমান সংকটের শুরু থেকেই সংগঠনটি অভিবাসীদের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিচ্ছে। বিশেষকরে যখন ডারবানে বিক্ষোভের মুখে যখন অভিবাসীরা বাস্তুহারা হয়ে বিভিন্ন কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে, তাৎক্ষণিক খাবার, পানীয়, কাপড়, ব্ল্যাংকেট সহ প্রয়োজনীয় সামগ্রি নিয়ে হাজির হয় গিফট অব গিভারস টিম।

আশ্রয় কেন্দ্র ছাড়াও যেসব অভিবাসীরা দেশে ফিরে যাচ্ছে বিশেষ করে মালাউয়ি নাগরিকদের জন্য বিশেষ উপহার সামগ্রি প্রদান করছে মানবতাবাদী এই সংগঠনটি। নিজ দেশে ফেরা এসব নাগরিকদের বিশেষকরে বাচ্ছাদের প্রয়োজনীয় সামগ্রি সংগঠনের সেচ্ছাসেবীরা বাসে উঠে যাত্রীদের হাতে হাতে উপহার তুলে দিতে দেখা যায়।

দুঃসময়ে এমন উদ্যোগের ফলে উপকারভোগী অভিবাসীরা কষ্টের মাঝেও কিছুটা স্বস্তির নি:শ্বাস ফেলেছেন। গিফট অব দ্যা গিভারসের এমন পদক্ষেপের জন্য সর্ব মহলে প্রশংসিত হচ্ছে সংগঠনটি।

গিফট অব দ্যা গিভারস সাউথ আফ্রিকার সবচেয়ে বড় দাতব্য সংগঠন যেটি যেকোন দুর্যোগ কিংবা মানবতার সেবায় সবার আগে এগিয়ে আসে। ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন দেশে সংকট কিংবা দুর্যোগে কাজ করেছে গিফট অব দ্যা গিভারস্।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস

আপডেট সময় : ০৩:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬