ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণ আফ্রিকায় অ’গ্নিকান্ডে ছয় বাংলাদেশী নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া: বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ Logo দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস Logo বিদেশীদের উপর হামলা করে সাউথ আফ্রিকা বিশ্বাসঘাতকতা করেছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Logo আপিংটনে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: সিলেট এসোসিয়েশনের শোক প্রকাশ Logo ফরেইনার বিরোধী আন্দোলন: শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট রামাপোসা Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দক্ষিন আফ্রিকা নর্থ বিএনপি Logo একটি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত অভিবাসন নীতি সকলের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করতে পারে- রামাপোসা Logo দ্বিতীয় ধাপে সাউথ আফ্রিকা ছাড়তে প্রিটোরিয়াস্থ হাই কমিশনে ভিড় শত শত ঘানাইয়ানদের Logo সাউথ আফ্রিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাসায় যেভাবে ডাকাতি হলো? আইনশৃঙ্খলা নিয়ে তুমুল সমালোচনা Logo পাঁচ বিদেশী শিশুর ভূয়া পিতৃত্বের দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জোহানেসবার্গ হোম অফিস

দক্ষিণ আফ্রিকায় অ’গ্নিকান্ডে ছয় বাংলাদেশী নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া: বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৯২ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬ জন প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ অপর এক বাংলাদেশি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ভোররাত ৩টার দিকে কুইন্সটাউনের নিকটবর্তী সমো শহরের একটি বাংলাদেশি মালিকানাধীন মুদি দোকানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা ও সদর উপজেলায় এবং একজনের বাড়ি মুন্সিগঞ্জে। এ খবরে নিহতদের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রবাসীদের তথ্যমতে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে পেছনের একটি কক্ষে ৭ জন কর্মী ও ব্যবসায়ী ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে হঠাৎ পুরো দোকানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বের হওয়ার কোনো পথ না থাকায় ঘুমন্ত অবস্থাতেই ৬ জন দগ্ধ হয়ে মারা যান এবং একজন চালের টিন কেটে কোনমতে বের হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ভোরে সেখানে পৌছান এবং দুপুরের পর কঙ্কালসার মৃতদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের ছয় জন হলেন- মো. ফয়সাল, মো. ফাহিম, শাহীন আহমেদ, রাজিক আহমেদ, মোহাম্মদ আপন, নূর মোহাম্মদ এবং গুরুতর আহত জহির হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ আফ্রিকায় প্রায়ই প্রবাসী ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটে। তাই এটি নিছক দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখছে কুইন্সটাউন পুলিশ।

এদিকে, প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন নিহতদের মরদেহ দ্রæত দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নিতে দুপুরেই হাইকমিশনার শাহ আহমেদ শফী ঘটনাস্থলে পৌছেছেন।

মর্মান্তিক এই ঘটনায় পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। দক্ষিণ আফ্রিকা বিএনপি’র আহবায়ক কে.এম আখতারুজ্জামান, সদস্য সচিব রাসেদুল ইসলাম রাসেল, বাংলাদেশ মুসলিম সোসাইটির চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি খলিলুর রহমান, সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার সভাপতি এমএস ইসলাম সেরুল, সাধারণ সম্পাদক নোমান মাহমুদ পৃথক পৃথক বার্তায় নিহতদের জন্য মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ আফ্রিকায় অ’গ্নিকান্ডে ছয় বাংলাদেশী নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া: বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

আপডেট সময় : ০৫:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬