ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রবাসীদের অধিকার রক্ষায় সংসদে সরকারী ও বিরোধী দল একমত: দক্ষিণ আফ্রিকায় মাহবুবুল আলম এমপি Logo অনাড়ম্বর আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকা নর্থ বিএনপি Logo কেপটাউনে মিলনমেলা: বিভাগের দাবীতে সোচ্চার হলেন কেপটাউনস্থ নোয়াখালী প্রবাসীরা Logo চাঁপাইনবাবগঞ্জের ম’রা নদীতে পানিতে ডু’বে পাঁচ শিশুর মৃ-ত্যু Logo দক্ষিণ আফ্রিকায় অ’গ্নিকান্ডে ছয় বাংলাদেশী নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া: বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ Logo দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস Logo বিদেশীদের উপর হামলা করে সাউথ আফ্রিকা বিশ্বাসঘাতকতা করেছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Logo আপিংটনে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: সিলেট এসোসিয়েশনের শোক প্রকাশ Logo ফরেইনার বিরোধী আন্দোলন: শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট রামাপোসা Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দক্ষিন আফ্রিকা নর্থ বিএনপি

লেনেসিয়াতে ডাকাতিকালে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ; বোন জামাই নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২২৭৫ বার পড়া হয়েছে

শাপলা টিভি রিপোর্ট

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের অদুরে লেনেসিয়া এক্স-২ এলাকায় গত রাতে (৪ জুলাই) আনুমানিক ৬টার দিকে একদল ডাকাত নাসির মিয়ার দোকানের পেছন দিয়ে প্রবেশ করে।

তিন জনের ডাকাত দল দোকানে ঢুকে নগদ অর্থ, এয়ারটাইম, সিগারেট সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যেতে চায়। সম্ভবত এসময় ডাকাতদল তাদের বাধা দেয়া হবে ভেবে গোলাগুলি শুরু করে। এসময় দোকানে থাকা নাসির উদ্দীনের হাতে গুলি লাগে এবং তার আপন বোন জামাই মোহাম্মদ ফিরুজের বুকে ও হাতে গুলি লাগে।

অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফিরুজ মিয়া জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি…. রাজিউন। উনাদের দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার ইছাপুরে বলে জানা গেছে।

এদিকে, আহত নাসির মিয়াকে আজ চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছেন ডাক্তার। নাসির মিয়া তার বাংলাদেশী স্ত্রী নিয়ে দোকানের পাশে আরেকটি রুমে থাকেন।

নিহত ফিরুজ মিয়া বাড়ি বানানো শেষ হলে একেবারে দেশে চলে যাবেন বলে অনেককেই বলেছিলেন এমনকি উনি এসাইলামও এক্সটেনশন করেন নি বলে অপর বাংলাদেশী জানিয়েছেন। দোকানটি লেনেসিয়া মুল টাউন থেকে প্রত্যন্ত এলাকায় যেখানে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো নয়।

গতকালের ঘটনায় নিহতের প্রতি গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার সভাপতি সায়েম রহমান ও সাধারণ সম্পাদক মামুন হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লেনেসিয়াতে ডাকাতিকালে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ; বোন জামাই নিহত

আপডেট সময় : ০৮:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪