ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস Logo বিদেশীদের উপর হামলা করে সাউথ আফ্রিকা বিশ্বাসঘাতকতা করেছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Logo আপিংটনে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: সিলেট এসোসিয়েশনের শোক প্রকাশ Logo ফরেইনার বিরোধী আন্দোলন: শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট রামাপোসা Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দক্ষিন আফ্রিকা নর্থ বিএনপি Logo একটি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত অভিবাসন নীতি সকলের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করতে পারে- রামাপোসা Logo দ্বিতীয় ধাপে সাউথ আফ্রিকা ছাড়তে প্রিটোরিয়াস্থ হাই কমিশনে ভিড় শত শত ঘানাইয়ানদের Logo সাউথ আফ্রিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাসায় যেভাবে ডাকাতি হলো? আইনশৃঙ্খলা নিয়ে তুমুল সমালোচনা Logo পাঁচ বিদেশী শিশুর ভূয়া পিতৃত্বের দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জোহানেসবার্গ হোম অফিস Logo আওয়ামী লীগ নেতা আবু নাছের শামীম স্মরণে জোহানেসবার্গে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে মতবিনিময়ঃ প্রবাসীদের সেবা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন হাইকমিশনার শাহ আহমেদ শফী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ২১০২ বার পড়া হয়েছে

শাপলা টিভি রিপোর্টঃ
দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফী। আজ (২৩ এপ্রিল) দুপুরে প্রিটোরিয়াস্থ হাই কমিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে হাইকমিশনের গৃহিত পদক্ষেপ, প্রবাসীদের নাগরিক সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন হাই কমিশনার শাহ আহমেদ শফী।

এসময় তিনি সাংবাদিকদের নিয়ে হাই কমিশনের বিভিন্ন রুম ঘুরে প্রবাসীদের কনস্যুলার সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। প্রবাসীদের বসার কক্ষ সংস্কার, নামাজের কক্ষ নির্ধারণ, কনস্যুলার সেবা প্রার্থীদের ভোগান্তি কমানো সহ অতিথিদের জন্য পৃথক রুম সজ্জিত করার কথা বলেন।
হাই কমিশনের জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা যাতে যথাসময়ে সেবা পান তা নিশ্চিত করতে হাইকমিশন বদ্ধপরিকর।
শাহ আহমেদ শফী জানান, ইতিমধ্যে ব্লুমফন্টেইন শহরে মোবাইল কীটের মাধ্যমে ই-পাসপোর্টের ভ্রাম্যমান সেবা চালু হয়েছে যা ক্রমান্নয়ে গুরুত্বপূর্ণ ১০টি শহরে প্রদান করা হবে।

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফী

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, সাউথ আফ্রিকানদের জন্য এনভিআর ভিসা প্রক্রিয়া আরো সহজিকীকরণ করা হবে। বাংলাদেশী ছাত্রদের জন্য স্টুডেন্ট ভিসা সহজ করতে নামকরা ৫টি বিশ্ববিদ্যালয়ের সাথে শীঘ্রই মিটিং করা হবে।
এছাড়াও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক, ব্যবসা বাণিজ্য প্রসারে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মিটিং আয়োজনের কথা জানান।
অপর এক প্রশ্নের জবাবে শাহ আহমেদ শফী জানান, বাংলাদেশী কমিউনিটির সাথে যোগাযোগ আরো বাড়ানো হবে। প্রবাসীদের কাউন্সিলিংয়ের মাধ্যমে স্থানীয়ভাবে দেশের সুনাম বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুতাবাসের তিন জন ১ম সচিব যথাক্রমে ড. কাজী জাকির হোসেন, আলমগীর হোসেন, মো: তৌহিদ হোসেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাপলা টিভি ডট কম-এর প্রধান নির্বাহী নোমান মাহমুদ, যমুনা টিভির প্রতিনিধি নুরুল আলম, সময় টিভির প্রতিনিধি (অনলাইনে) মিজানুর রহমান, আরটিভি প্রতিনিধি ফারুক আস্তানা, যুগান্তর প্রতিনিধি শরীফ উদ্দিন ও মিডিয়াকর্মী রুবেল আহমদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকদের সাথে মতবিনিময়ঃ প্রবাসীদের সেবা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন হাইকমিশনার শাহ আহমেদ শফী

আপডেট সময় : ০৫:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫