ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহার করে অবৈধ অভিবাসী ঠেকাচ্ছে সাউথ আফ্রিকা
- আপডেট সময় : ১০:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ২২৩৫ বার পড়া হয়েছে
শাপলা টিভি রিপোর্ট:
সম্প্রতি বছর দুয়েক থেকে সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সাউথ আফ্রিকা। বিশেষ করে কোন উৎসবের সময়ে এ ব্যাপারে কঠোরতা বাড়িয়ে দেয় বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি (বিএমএ) সহ সংশ্লিষ্ট বাহিনী।
বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি (বিএমএ) জানিয়েছে যে ড্রোন এবং বডি-ওয়্যার ক্যামেরা মোতায়েনের ফলে অবৈধ সীমান্ত অতিক্রমকারী সনাক্তকরণ এবং আটকানোর ক্ষেত্রে দেশটির ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ইস্টার উপলক্ষে মাত্র চার দিনে ১,০০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিএমএর কমিশনার মাইকেল মাসিয়াপাটো দক্ষিণ আফ্রিকার সীমান্ত সুরক্ষিত করার জন্য কর্তৃপক্ষের কার্যকরী পরিকল্পনার অংশ হিসেবে উন্নত নজরদারি প্রযুক্তি চালু করার জন্য দ্রুত সাফল্যের কৃতিত্ব দিয়েছেন।
উল্লেখ্য, সাউথ আফ্রিকার সাথে জিম্বাবুয়ে, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড ও লেসোথু’র সাথে বর্ডার রয়েছে।











