ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যেমন দেখেছি যেমন চাই ১লা বৈশাখ: অতীত থেকে বর্তমান Logo সাউথ আফ্রিকার ডারবানে মায়ের হাতে দুই শিশু খু-ন Logo প্রথমবারের মতো জাম্বিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন Logo সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তাকে আবারো ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিলো কেজেডএন প্রভিন্স Logo পোস্টাল ভোট বিডি নিবন্ধন শেষ: ১৫ লাখ প্রবাসীর নিবন্ধন; সাউথ আফ্রিকা থেকে ৫৪৪৫জন Logo রেমিট্যান্স প্রেরণে সাউথ আফ্রিকা ১২তম; তবুও দেশটিতে প্রবাসীরা অবহেলিত-বঞ্চিত Logo দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃ ত্যু: সিলেট এসোসিয়েশনের শোক Logo একা দোকানে মা’রা গেলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী; ২ দিন পর মরদেহ উদ্ধার Logo বিজয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশনে আলোচনা সভা অনুষ্ঠিত

দোকানের আগুন নেভানোর পর অসুস্থ হয়ে মা‍’রা গেলেন সাউথ আফ্রিকা প্রবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ২১০৪ বার পড়া হয়েছে

শাপলা টিভি রিপোর্ট:
সাউথ আফ্রিকার ইস্টার্ণকেপ প্রভিন্সের ক্রাডক শহরে গত রাত দেড়টার দিকে কেএফসি দোকানের স্টোররুমে আগুন লাগে। পাশের দোকানে কয়েকজন বাংলাদেশী ঘুমন্ত অবস্থায় ছিলেন। এসময় পাশের দোকানে আগুনের ধোঁয়া ঢুকতে থাকে।

তখন দায়িত্বরত সিকিউরিটি বাংলাদেশীদের ডেকে তুলে। ঘুম থেকে উঠে বাংলাদেশীরা ফায়ার সার্ভিস না আসায় অন্যান্যদের ডেকে এনে নিজ দোকান থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

এসময় ধোয়ায় বাংলাদেশী দোকানের পার্টনার হেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। তিনি শ্বাস নিতে কস্ট হচ্ছে বলে অন্য বাংলাদেশীদের জানালে সবাই তাকে এম্বুলেন্স-এ করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়েছেন বললে তাকে ডিসচার্জ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি হাসপাতাল থেকে বের হবার প্রাক্কালে বমি করেন এবং সেখানেই সকাল ৬টার দিকে তিনি ইন্তেকাল করেছেন বলে শাপলা টিভিকে জানান প্রবাসী শান্ত সজল।

মরহুম হেলাল উদ্দিনের দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ থানার কলাতিয়া ইউনিয়ন এর কুঠিবাড়ি গ্রামে। তার মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে। জানা যায়, দেশে তার স্ত্রী ও ছোট দুই সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দোকানের আগুন নেভানোর পর অসুস্থ হয়ে মা‍’রা গেলেন সাউথ আফ্রিকা প্রবাসী

আপডেট সময় : ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫