দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী মাওলানা ইউসুফের ইন্তেকাল
- আপডেট সময় : ০৯:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৩০৩৭ বার পড়া হয়েছে
শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের লেকটেনবার্গ এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি, জোহানেসবার্গের পরিচিত মুখ মাওলানা ইউসুফ আজ (৮ মে) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি… রাজিউন।
উনার দেশের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলায় বলে জানা গেছে। তিনি একসময় ফোর্ডসবার্গের দেশী বাজারে চাকুরী করতেন। পরবর্তীতে নিজে গাড়িতে করে বাংলাদেশী পন্য বিভিন্ন শহরে সাপ্লাই দিতেন।

দেশ থেকে তার ভাই জানান, সারাদিন থেকে ইউসুফের মোবাইল বন্ধ পাচ্ছেন। শাপলা টিভি পেইজে নিউজ দেখে কান্নাজড়িত কন্ঠে বলেন, গতরাতেও ভাইয়ের সাথে কথা হয়েছে। ব্যবসা বাণিজ্য ঘুচিয়ে আমেরিকা যাবার পরিকল্পনা করছিলেন মাওলানা ইউসুফ।
মাওলানা ইউসুফ কিছুদিন বাংলাদেশ মুসলিম সোসাইটি অব সাউথ আফ্রিকার সাথে কাজ করেছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সোসাইটির চেয়ারম্যান মাওলানা গিয়াসুদ্দিন মিয়া ও সেক্রেটারি জেনারেল মুফতি খলিলুর রহমান।











