ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রবাসীদের অধিকার রক্ষায় সংসদে সরকারী ও বিরোধী দল একমত: দক্ষিণ আফ্রিকায় মাহবুবুল আলম এমপি Logo অনাড়ম্বর আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকা নর্থ বিএনপি Logo কেপটাউনে মিলনমেলা: বিভাগের দাবীতে সোচ্চার হলেন কেপটাউনস্থ নোয়াখালী প্রবাসীরা Logo চাঁপাইনবাবগঞ্জের ম’রা নদীতে পানিতে ডু’বে পাঁচ শিশুর মৃ-ত্যু Logo দক্ষিণ আফ্রিকায় অ’গ্নিকান্ডে ছয় বাংলাদেশী নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া: বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ Logo দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস Logo বিদেশীদের উপর হামলা করে সাউথ আফ্রিকা বিশ্বাসঘাতকতা করেছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Logo আপিংটনে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: সিলেট এসোসিয়েশনের শোক প্রকাশ Logo ফরেইনার বিরোধী আন্দোলন: শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট রামাপোসা Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দক্ষিন আফ্রিকা নর্থ বিএনপি

দক্ষিণ আফ্রিকায় বিদেশী নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠাতে গিয়ে আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৫০৩১ বার পড়া হয়েছে

শাপলা টিভি ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার ঘাউটেং প্রভিন্সের পুলিশের বিশেষ অভিযানে অপহরণ, সম্পত্তির ক্ষতি এবং চুরির অভিযোগে আজ (৩ রা জুন) দুই আইন প্রয়োগকারী কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজন জোহানেসবার্গের ​​ট্রাফিক পুলিশের সদস্য এবং অপরজন হলেন প্রিটোরিয়া ইমিগ্রেশন অফিসার।

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারী আটককৃত ব্যক্তিরা একজন বিদেশী নাগরিকের বাড়িতে গিয়েছিলেন এবং এই দেশে থাকার জন্য তার যোগ্যতার কাগজপত্র দেখতে চেয়েছিলেন। নথিপত্র উপস্থাপনের পর অভিযুক্তরা ভিকটিমকে জানিয়েছিলেন যে, তারা তাকে নথিপত্র যাচাইয়ের জন্য হোম অফিসে নিয়ে যাচ্ছেন।

কিন্তু হোম অফিসের পরিবর্তে তাকে প্রিটোরিয়া কেন্দ্রীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের জন্য আটক করা হয়। আরও জানা গেছে যে আটককৃতরা পরের দিন ফিরে এসে ভিকটিমকে বিমানবন্দরে নিয়ে যায় যেখানে তারা একটি বিমানের টিকিট কিনেছিল এবং তাকে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কারণ তাকে তার দেশে নির্বাসিত করা হচ্ছিল।

বিমানবন্দরে থাকাকালীন ভিকটিম বিদেশী নাগরিক, তিনি পুরো বিষয়টি এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসারদের কাছে জানান।

অভিযুক্ত পুলিশ অফিসার

এসময় এয়ারপোর্ট ইমিগ্রেশন বিষয়টি আমলে নিয়ে ভিকটিম মহিলাকে নিজ দেশে ফেরত না পাঠিয়ে এয়ারপোর্ট থেকে বাসায় পাঠানো হয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলা করা হয় এবং পরে সেটি প্রভিন্সিয়াল পুলিশের প্রধান কার্যালয় সংগঠিত অপরাধ তদন্তে স্থানান্তরিত হয়।

তদন্ত শেষে আজ এই দুই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ আফ্রিকায় বিদেশী নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠাতে গিয়ে আটক ২

আপডেট সময় : ০৯:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫