সংবাদ শিরোনাম ::
সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তাকে আবারো ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিলো কেজেডএন প্রভিন্স
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৭৯৮ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার আলোচিত পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এমখোয়াজিনি। যিনি কোয়াজুলু নাটাল প্রভিন্সের পুলিশ কমিশনার হিসেবে ইতিমধ্যে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।
আজ (২৮ মার্চ) আবারো তাকে আরো ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন কোয়াজুল নাটাল প্রভিন্সের প্রিমিয়ার থামি এনথুলি।
আলোচিত এই পুলিশ কর্মকর্তা কেজেডএন প্রভিন্সের আইনশৃ্ঙ্খলার উন্নয়নে ব্যাপক পরিবর্তন এনেছেন; বিশেষকরে স ন্ত্রাসী ও ডাকাতদের ক্রস -ফায়া-রের মাধ্যমে অপরাধ জগতের মধ্যে ভীতি সঞ্চার করেছেন।
মাদক কারবারীদের সাথে সাবেক পুলিশ মন্ত্রীর সখ্যতার জন্য এমখোজিনি অভিযোগ উত্থাপন করলে পুলিশ মিনিস্টারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।











