নতুন মেরুকরণে ডিএ’র সাথে দূরত্ব বাড়ছে এএনসি’র
সাউথ আফ্রিকার জাতীয় রাজনীতির মোড় পরিবর্তন; নেলসন ম্যান্ডেলার শিষ্যরা আবার এক টেবিলে
- আপডেট সময় : ০৪:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৩৬৬ বার পড়া হয়েছে
সাউথ আফ্রিকার সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল এএনসি’র ভরাডুবির পর জাতীয় রাজনীতির মোড় পরিবর্তন হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই নতুন মেরুকরণ হতে যাচ্ছে। নেলসন ম্যান্ডেলার দল এএনসি কয়েকবার ভাঙ্গনের পর এএনসি ক্রমশ: দুর্বল হয়ে পড়েছে। ফলশ্রæতিতে তারা তাদের অবস্থানের পুনর্মুল্যায়ন করেছে।
সর্বশেষ এএনসি ভেঙ্গে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বে এম.কে পার্টি তৈরি হয়। বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনে এম.কে পার্টি ভালো করেছে বিশেষ করে কোয়াজুলু নাটাল কেন্দ্রীক একচেটিয়া ছিলো।
গত নির্বাচনে মান অভিমানের কারণে এম.কে পার্টি এএনসির সাথে জোট না করায় শ্বেতাঙ্গদের দল ডি.এ’র হাত ধরে ক্ষমতায় আসীন হয় এএনসি। কিন্তু সাম্প্রতিক নির্বাচন এএনসি’র জন্য বড় শিক্ষা।
আর সেই শিক্ষা থেকে নতুন মেরুকরণে যাত্রা শুরু করেছে এএনসি। ফলে তাদের একসময়ের মিত্র দল ও নেতাদের সাথে পুণরায় মিলিত হচ্ছে এএনসি। জোহানেসবার্গ, ডারবান, ইকুরেলেনি ও সোয়ানে (প্রিটোরিয়া) সহ বড় বড় মেট্রোগুলোতে এখন এএনসি, এম.কে পার্টি, একশ্যান এস.এ দলগুলোর মধ্যে জোট হচ্ছে। ফলে জাতীয় সরকারে থাকা বর্তমান জোট সঙ্গী ডিএ-কে বাদ দিয়ে এএনসি রাজনীতির মোড় পরিবর্তন করতে যাচ্ছে।
আর এই মেরুকরণ আগামী জাতীয় নির্বাচনে অব্যাহত থাকলে নেলসন ম্যান্ডেলার দল এএনসি আবারো ক্ষমতাসীন হবে; তা প্রায় নিশ্চিত।










