ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঁপাইনবাবগঞ্জের ম’রা নদীতে পানিতে ডু’বে পাঁচ শিশুর মৃ-ত্যু Logo দক্ষিণ আফ্রিকায় অ’গ্নিকান্ডে ছয় বাংলাদেশী নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া: বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ Logo দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস Logo বিদেশীদের উপর হামলা করে সাউথ আফ্রিকা বিশ্বাসঘাতকতা করেছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Logo আপিংটনে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: সিলেট এসোসিয়েশনের শোক প্রকাশ Logo ফরেইনার বিরোধী আন্দোলন: শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট রামাপোসা Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দক্ষিন আফ্রিকা নর্থ বিএনপি Logo একটি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত অভিবাসন নীতি সকলের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করতে পারে- রামাপোসা Logo দ্বিতীয় ধাপে সাউথ আফ্রিকা ছাড়তে প্রিটোরিয়াস্থ হাই কমিশনে ভিড় শত শত ঘানাইয়ানদের Logo সাউথ আফ্রিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাসায় যেভাবে ডাকাতি হলো? আইনশৃঙ্খলা নিয়ে তুমুল সমালোচনা

আমরা সরি, ভারত এবার ইলিশ পাবে না- জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭২৬ বার পড়া হয়েছে

এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বীসহ দেশের সব নাগরিকদের জন্য ইলিশের সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশের জনগণকে অগ্রাধিকার দিয়ে ইলিশ সরবরাহ করা হবে, ভারতের চেয়ে দেশের মানুষের প্রয়োজনই আগে বিবেচিত হবে।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেন, “আমরা দুঃখিত, কিন্তু এবার ভারতে ইলিশ পাঠাতে পারব না। এটি একটি মূল্যবান মাছ এবং আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ বেশিরভাগ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। যা দেশে থাকে, তা অনেক দামে বিক্রি হয়। আমরাও দুর্গোৎসব পালন করি এবং আমাদের জনগণও ইলিশ খেতে পারে।”

ফরিদা আখতার আরও বলেন, ইলিশ নিয়ে ভারতের কোনো উদ্বেগের প্রয়োজন নেই। যদি ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তাদের উচিত তিস্তার পানি বণ্টনের সমস্যার সমাধান করা।

প্রসঙ্গত, বন্ধুত্বের প্রতীক হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন। তবে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার সেই উদ্যোগের সমালোচনা করে বলেন, “ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। ভালো সম্পর্কের নামে এভাবে ইলিশ পাঠানো উচিত হয়নি। এতে দেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমরা সরি, ভারত এবার ইলিশ পাবে না- জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় : ০২:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪