ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস Logo বিদেশীদের উপর হামলা করে সাউথ আফ্রিকা বিশ্বাসঘাতকতা করেছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Logo আপিংটনে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: সিলেট এসোসিয়েশনের শোক প্রকাশ Logo ফরেইনার বিরোধী আন্দোলন: শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট রামাপোসা Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দক্ষিন আফ্রিকা নর্থ বিএনপি Logo একটি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত অভিবাসন নীতি সকলের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করতে পারে- রামাপোসা Logo দ্বিতীয় ধাপে সাউথ আফ্রিকা ছাড়তে প্রিটোরিয়াস্থ হাই কমিশনে ভিড় শত শত ঘানাইয়ানদের Logo সাউথ আফ্রিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাসায় যেভাবে ডাকাতি হলো? আইনশৃঙ্খলা নিয়ে তুমুল সমালোচনা Logo পাঁচ বিদেশী শিশুর ভূয়া পিতৃত্বের দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জোহানেসবার্গ হোম অফিস Logo আওয়ামী লীগ নেতা আবু নাছের শামীম স্মরণে জোহানেসবার্গে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈগল প্রতীকে নিবন্ধন পেলো এবি পার্টি: দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নেতৃবৃন্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৬৬১ বার পড়া হয়েছে

শাপলা টিভি রিপোর্ট:
৫০তম নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ অনুযায়ী ‘দ্য রিপ্রেজেনন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ চ্যাপ্টার ভিআইএ’ এর বিধান মোতাবেক প্রধান কার্যালয় সায়হাম স্কাই ভিউ টাওয়ার, ৪র্থ তলা, ৪৫ বিজয় নগর রোড, ঢাকা-১০০০ এ অবস্থিত আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়াছে। উক্ত দলের জন্য ‘ঈগল’ প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং ০৫০।

এবি পার্টি সর্বশেষ নিবন্ধিত দল এবং ক্রমিক নম্বর ৫০ হলেও ইতিপূর্বে জামায়াত সহ ৫টি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে ফলে এখন কার্যত ৪৫ টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।

এর আগে গত এক সপ্তাহে দুই দফা শুনানি শেষে এবি পার্টিকে অতিসত্বর নিবন্ধন প্রদান করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ দেয় হাইকোর্ট।

এবি পার্টির নিবন্ধন প্রজ্ঞাপন

এদিকে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারী করা করায় দেশবাসীকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান এবি পার্টির আহবায়ক (সাবেক সচিব) এএফএম সোলাইমান চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট তাজুল ইসলাম ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার সরকারের সময়ে এবি পার্টি ইসি কর্তৃক সর্বশেষ বাছাই তালিকায় শীর্ষে থাকলেও অজ্ঞাত কারণে নিবন্ধন দেয়া হয় নি। আমরা আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। এবি পার্টির নিবন্ধন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত দলীয় নেতাকর্মী, ভোটারবৃন্দ, শুভাকাংখী, শুভানুধ্যায়ী সহ দেশবাসীকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এবি পার্টি অচিরেই গণমানুষের সংগঠনের পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈগল প্রতীকে নিবন্ধন পেলো এবি পার্টি: দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নেতৃবৃন্দ

আপডেট সময় : ০২:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪