ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যেমন দেখেছি যেমন চাই ১লা বৈশাখ: অতীত থেকে বর্তমান Logo সাউথ আফ্রিকার ডারবানে মায়ের হাতে দুই শিশু খু-ন Logo প্রথমবারের মতো জাম্বিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন Logo সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তাকে আবারো ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিলো কেজেডএন প্রভিন্স Logo পোস্টাল ভোট বিডি নিবন্ধন শেষ: ১৫ লাখ প্রবাসীর নিবন্ধন; সাউথ আফ্রিকা থেকে ৫৪৪৫জন Logo রেমিট্যান্স প্রেরণে সাউথ আফ্রিকা ১২তম; তবুও দেশটিতে প্রবাসীরা অবহেলিত-বঞ্চিত Logo দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃ ত্যু: সিলেট এসোসিয়েশনের শোক Logo একা দোকানে মা’রা গেলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী; ২ দিন পর মরদেহ উদ্ধার Logo বিজয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশনে আলোচনা সভা অনুষ্ঠিত

চলতি মাসেই বাংলাদেশে ফ্লাইট চালু করছে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না

নোমান মাহমুদ
  • আপডেট সময় : ০৫:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৪১৮৯ বার পড়া হয়েছে

শাপলা টিভি রিপোর্ট:
চলতি মাস অর্থাৎ মে মাসের শেষের দিকে বাংলাদেশের সাথে ফ্লাইট চালু করতে যাচ্ছে আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ পরিবহন কোম্পানি ইথিওপিয়ান এয়ারলাইন্স।
সেই লক্ষ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা সংশ্লিষ্ট সকল কাজকর্ম এগিয়ে চলছে।
বাংলাদেশে এয়ারলাইন্সটির জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, ‘মে মাসের তৃতীয় সপ্তাহে আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালু করতে পারব বলে আমরা আশাবাদী।’ তিনি জানান, প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে।

আফ্রিকার বিস্তৃত নেটওয়ার্কের জন্য পরিচিত এয়ারলাইন্সটি তার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ঢাকায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করতে চায়। যা প্রবাসী বাংলাদেশিদের আফ্রিকার আদ্দিস আবাবা থেকে ইউরোপ ও উত্তর আমেরিকার প্রধান শহরগুলোর সঙ্গে সংযুক্ত করবে।

২০২৩ সালের ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে কূটনৈতিক আলোচনার পর ইথিওপিয়া ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল চুক্তি সই হয়। ১৪৭টি বিমান নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা এবং পরিষেবা প্রদানকারী দেশগুলোর মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলতি মাসেই বাংলাদেশে ফ্লাইট চালু করছে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না

আপডেট সময় : ০৫:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪