ঢাকা ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যেমন দেখেছি যেমন চাই ১লা বৈশাখ: অতীত থেকে বর্তমান Logo সাউথ আফ্রিকার ডারবানে মায়ের হাতে দুই শিশু খু-ন Logo প্রথমবারের মতো জাম্বিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন Logo সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তাকে আবারো ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিলো কেজেডএন প্রভিন্স Logo পোস্টাল ভোট বিডি নিবন্ধন শেষ: ১৫ লাখ প্রবাসীর নিবন্ধন; সাউথ আফ্রিকা থেকে ৫৪৪৫জন Logo রেমিট্যান্স প্রেরণে সাউথ আফ্রিকা ১২তম; তবুও দেশটিতে প্রবাসীরা অবহেলিত-বঞ্চিত Logo দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃ ত্যু: সিলেট এসোসিয়েশনের শোক Logo একা দোকানে মা’রা গেলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী; ২ দিন পর মরদেহ উদ্ধার Logo বিজয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশনে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতিসংঘের পুর্ণ সদস্য পদে বিপুল ভোটে ফিলিস্তিনের জয়লাভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৩৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার ব্যাপারে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। একইসঙ্গে সদস্যপদ দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বানও জানানো হয়েছে পরিষদের পক্ষ থেকে। খবর আল জাজিরার।

শুক্রবার (১০ মে) প্রস্তাবটির ওপর ভোট হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্যদেশের মধ্যে ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ ১৪৩টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৯টি। গাজায় হামলা বন্ধের জন্য তাগিদ দিয়ে এলেও বরাবরের মতো ইসরায়েলের পক্ষ নিয়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।

সাধারণ পরিষদে নিরঙ্কুশ সমর্থন পাওয়ার পরও অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাচ্ছে না ফিলিস্তিন। তবে নিপীড়িত জাতিটিকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে তোলা একই ধরনের প্রস্তাব খারিজ হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে।

সাধারণ পরিষদের ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ অর্জিত না হলেও তুলনামূলক বাড়তি কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন। যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্যান্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা। তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ মিলবে না তাদের।

– আরটিভি অনলাইন থেকে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতিসংঘের পুর্ণ সদস্য পদে বিপুল ভোটে ফিলিস্তিনের জয়লাভ

আপডেট সময় : ০৭:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪