ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঁপাইনবাবগঞ্জের ম’রা নদীতে পানিতে ডু’বে পাঁচ শিশুর মৃ-ত্যু Logo দক্ষিণ আফ্রিকায় অ’গ্নিকান্ডে ছয় বাংলাদেশী নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া: বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ Logo দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস Logo বিদেশীদের উপর হামলা করে সাউথ আফ্রিকা বিশ্বাসঘাতকতা করেছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Logo আপিংটনে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: সিলেট এসোসিয়েশনের শোক প্রকাশ Logo ফরেইনার বিরোধী আন্দোলন: শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট রামাপোসা Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দক্ষিন আফ্রিকা নর্থ বিএনপি Logo একটি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত অভিবাসন নীতি সকলের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করতে পারে- রামাপোসা Logo দ্বিতীয় ধাপে সাউথ আফ্রিকা ছাড়তে প্রিটোরিয়াস্থ হাই কমিশনে ভিড় শত শত ঘানাইয়ানদের Logo সাউথ আফ্রিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাসায় যেভাবে ডাকাতি হলো? আইনশৃঙ্খলা নিয়ে তুমুল সমালোচনা

দ. আফ্রিকায় ই-পাসপোর্ট কি ফেব্রুয়ারীতে? জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য দূতাবাসের আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬৩০ বার পড়া হয়েছে

শাপলা টিভি রিপোট:
গত ৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ই-পাসপোর্ট চালুর আশ্বাস দেয়া হলেও কাজ চলছে খুবই ধীরগতিতে। দীর্ঘ প্রতিক্ষার পর প্রায় এক বছর পূর্বে প্রিটোরিয়াস্থ দুতাবাসে ই-পাসপোর্ট সংশ্লিষ্ট মেশিনারিজের ৪টি বাক্স বাংলাদেশ থেকে আসলেও সেগুলো এখনো খোলা যায় নি; কারণ যে টেকনিক্যাল টিম সেই বাক্সগুলো খুলে প্রতিস্থাপন করবে তারাই ঢাকা থেকে আসতে পারছেন না।
তাদের আসা নিশ্চিত করার জন্য ইতিপূর্বে দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে টেলিফোন এবং চিঠি দেয়া হলেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

বর্তমান হাইকমিশনার মহোদয় নতুন বছরের ১ম মাসে ই-পাসপোর্ট চালুর জোর প্রচেষ্টা চালালেও সম্ভাবনা ক্ষীণ। হয়তো বা জানুয়ারীর শেষ দিকে অথবা ফেব্রুয়ারীতে ই-পাসপোর্ট টেকনিক্যাল টিম আসতে পারে। টেকনিক্যাল টিম আসার পর দীর্ঘদিন পড়ে থাকা মেশিনগুলো ঠিকঠাক কাজ করলে দ্রুতই ই-পাসপোর্ট সেবা চালু করা যাবে কিন্তু কোন সমস্যা বাঁধলে তখন অনিশ্চয়তা দেখা দিতে পারে।

কিন্তু ই-পাসপোর্ট চালুর পর প্রবাসীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে জাতীয় পরিচয়পত্র। কারণ ই-পাসপোর্টের জন্য নতুন আবেদনকারীকে অবশ্যই জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে আবেদন করতে হবে।

জাতীয় পরিচয় পত্র তৈরির সুযোগ চেয়ে হাইকমিশনের চিঠি

অথচ দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী প্রায় ৮০% প্রবাসীর জাতীয় পরিচয় পত্র নেই। এমতাবস্থায় হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রনালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে হাইকমিশনার শাহ আহমেদ শফী দক্ষিণ আফ্রিকা থেকে প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র ইস্যুর সুযোগ ও ব্যবস্থার কথা জানিয়েছেন।
সংশ্লিষ্ট দপ্তরগুলো হাইকমিশনের অনুরোধের প্রেক্ষিতে যদি প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র তৈরির সুযোগ দেয়, তবে তা হবে সাউদার্ণ আফ্রিকা প্রবাসীদের জন্য সোনায় সোহাগা। ফলে তিন লাখ প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট তৈরির পথ প্রশস্ত হবে বলে সকলেই আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দ. আফ্রিকায় ই-পাসপোর্ট কি ফেব্রুয়ারীতে? জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য দূতাবাসের আবেদন

আপডেট সময় : ০৬:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪