ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রবাসীদের অধিকার রক্ষায় সংসদে সরকারী ও বিরোধী দল একমত: দক্ষিণ আফ্রিকায় মাহবুবুল আলম এমপি Logo অনাড়ম্বর আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকা নর্থ বিএনপি Logo কেপটাউনে মিলনমেলা: বিভাগের দাবীতে সোচ্চার হলেন কেপটাউনস্থ নোয়াখালী প্রবাসীরা Logo চাঁপাইনবাবগঞ্জের ম’রা নদীতে পানিতে ডু’বে পাঁচ শিশুর মৃ-ত্যু Logo দক্ষিণ আফ্রিকায় অ’গ্নিকান্ডে ছয় বাংলাদেশী নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া: বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ Logo দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস Logo বিদেশীদের উপর হামলা করে সাউথ আফ্রিকা বিশ্বাসঘাতকতা করেছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Logo আপিংটনে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: সিলেট এসোসিয়েশনের শোক প্রকাশ Logo ফরেইনার বিরোধী আন্দোলন: শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট রামাপোসা Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দক্ষিন আফ্রিকা নর্থ বিএনপি

বিশ্বের যে কোনো দেশ থেকেই বাংলাদেশিরা পাবেন মেক্সিকোর ভিসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ২১৭২ বার পড়া হয়েছে

ঢাকা: বাংলাদেশি নাগরিকরা এখন মেক্সিকো ভিসা আবেদনে আরও বেশি সুবিধা পাবেন। মেক্সিকোতে যাওয়ার জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজতর করেছে।
রোববার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আগে বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো। নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে বা বিশ্বের অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন।

মেক্সিকান অভিবাসন বিধি অনুযায়ী কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের বৈধ ভিসা ও পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ১৮০ দিন মেক্সিকোতে প্রবেশ সুবিধা পাওয়া যায়। এছাড়া গ্রেট ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড, বা শেনজেন এলাকার মধ্যে থাকা যেকোনো দেশের ভিসাও থাকলেও এ সুবিধা পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, এ উদ্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগের প্রচার, সাংস্কৃতিক বিনিময় এবং বৃহত্তর জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
-সুত্র: বাংলা নিউজ২৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বের যে কোনো দেশ থেকেই বাংলাদেশিরা পাবেন মেক্সিকোর ভিসা

আপডেট সময় : ০৫:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪