ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুঃসময়ে অভিবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সাউথ আফ্রিকার গিফট অব দ্যা গিভারস Logo বিদেশীদের উপর হামলা করে সাউথ আফ্রিকা বিশ্বাসঘাতকতা করেছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Logo আপিংটনে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: সিলেট এসোসিয়েশনের শোক প্রকাশ Logo ফরেইনার বিরোধী আন্দোলন: শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট রামাপোসা Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দক্ষিন আফ্রিকা নর্থ বিএনপি Logo একটি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত অভিবাসন নীতি সকলের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করতে পারে- রামাপোসা Logo দ্বিতীয় ধাপে সাউথ আফ্রিকা ছাড়তে প্রিটোরিয়াস্থ হাই কমিশনে ভিড় শত শত ঘানাইয়ানদের Logo সাউথ আফ্রিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাসায় যেভাবে ডাকাতি হলো? আইনশৃঙ্খলা নিয়ে তুমুল সমালোচনা Logo পাঁচ বিদেশী শিশুর ভূয়া পিতৃত্বের দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জোহানেসবার্গ হোম অফিস Logo আওয়ামী লীগ নেতা আবু নাছের শামীম স্মরণে জোহানেসবার্গে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শীঘ্রই দক্ষিণ আফ্রিকা থেকে ই-পাসপোর্ট চালু করতে হাইকমিশনের প্রস্তুতি কেমন?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ২৭০১ বার পড়া হয়েছে

শাপলা টিভি রিপোর্ট:
বিগত কয়েক বছর ধরে ই-পাসপোর্ট রিনিউ এবং নতুন পাসপোর্ট করার জন্য অপেক্ষার প্রহর গুণছেন দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা। বিশেষকরে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে ই-পাসপোর্ট করে আসা প্রবাসীদের অনেকেই পাসপোর্ট হারিয়ে এখন বিপাকে পড়েছেন।

দক্ষিণ আফ্রিকাস্থ হাইকমিশন থেকে ই-পাসপোর্ট তৈরি কিংবা রিনিউ না হওয়ায় হাজারো প্রবাসী অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ বিশেষত: ভিসা/পারমিট করতে পারছেন না। বিগত ৩ বছর ধরে হাইকমিশনের পক্ষ থেকে ই-পাসপোর্ট চালুর আশ্বাস দেয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয় নি।

বিগত প্রায় ৬ মাস পূর্বে প্রিটোরিয়ায় ই-পাসপোর্টের মেশিনারিজ আসলেও স্থান সংকুলানের অভাবে তা সেটাপ করা হয় নি। তবে ইতিমধ্যে ই-পাসপোর্টের জন্য স্থান সংস্কারের বাজেট আসে এবং হাইকমিশনের একটি কক্ষে ঢেউটিন সহ আনুষাঙ্গিক কাজ করা হয়েছে। এখন শুধু বাংলাদেশ থেকে ই-পাসপোর্ট সংশ্লিষ্ট টেকনিক্যাল টিমের অপেক্ষায়।

জানা যায়, বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে বহিরাগমন এবং পাসপোর্ট অধিদপ্তরে ৮টি দেশে ই-পাসপোর্ট চালুর জন্য সংক্ষিপ্ত তালিকা করা হয়। সেখানে সাউথ আফ্রিকার নাম রয়েছে। ইতিমধ্যে একাধিক দেশে ই-পাসপোর্ট চালু হয়েছে এবং বর্তমানে সুরক্ষা বিভাগের টেকনিক্যাল টিম সৌদি আরবে বাংলাদেশ দুতাবাসে কাজ করছে। এই টিম সৌদি আরবে ই-পাসপোর্ট চালুর সকল কাজ সম্পন্ন করলে সাউথ আফ্রিকায় আসার কথা রয়েছে।

এ বিষয়ে প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. কাজী মো: জাকির হোসেন শাপলা টিভিকে জানান, “আমি দায়িত্বভার পাওয়ার পর ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ নুর এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের সাথে কথা বলে অনুরোধ জানিয়েছি। উনারা দুজনেই সাউথ আফ্রিকায় যথাশীঘ্রই ই-পাসপোর্ট চালুর আশ্বাস দিয়েছেন।”

তিনি আশা প্রকাশ করে বলেন, সৌদি আরবের পরেই আমাদের এখানে টেকনিক্যাল টিম আসার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই অফিসিয়াল এবং টেকনিক্যাল সকল কার্যক্রম শেষ হলে আমরা আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট উদ্বোধন করতে পারবো।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শীঘ্রই দক্ষিণ আফ্রিকা থেকে ই-পাসপোর্ট চালু করতে হাইকমিশনের প্রস্তুতি কেমন?

আপডেট সময় : ০৬:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪