ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাউথ আফ্রিকার ডারবানে মায়ের হাতে দুই শিশু খু-ন Logo প্রথমবারের মতো জাম্বিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন Logo সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তাকে আবারো ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিলো কেজেডএন প্রভিন্স Logo পোস্টাল ভোট বিডি নিবন্ধন শেষ: ১৫ লাখ প্রবাসীর নিবন্ধন; সাউথ আফ্রিকা থেকে ৫৪৪৫জন Logo রেমিট্যান্স প্রেরণে সাউথ আফ্রিকা ১২তম; তবুও দেশটিতে প্রবাসীরা অবহেলিত-বঞ্চিত Logo দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃ ত্যু: সিলেট এসোসিয়েশনের শোক Logo একা দোকানে মা’রা গেলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী; ২ দিন পর মরদেহ উদ্ধার Logo বিজয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশনে আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাউথ আফ্রিকায় মালভর্তি লরি ছিনতাইয়ে গু-লি-বিদ্ধ একজন সহ দুই বাংলাদেশী গ্রেফতার; পলাতক ২

রেমিট্যান্স প্রেরণে সাউথ আফ্রিকা ১২তম; তবুও দেশটিতে প্রবাসীরা অবহেলিত-বঞ্চিত

নোমান মাহমুদ, শাপলা টিভি:
  • আপডেট সময় : ০৩:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৮৮৯ বার পড়া হয়েছে

নেলসন ম্যান্ডেলার দেশ সাউথ আফ্রিকা। ৮০’র দশকের শেষের দিকে সাউথ আফ্রিকায় আসা শুরু করেন বাংলাদেশীরা। এরপর ৯০-৯৫ সালে কিছু সংখ্যক বাংলাদেশীরা এখানে পাড়ি জমান।
আস্তে আস্তে প্রবাসীদের কলেবর বাড়তে থাকে; ২০০১ থেকে প্রবাসীদের হার বাড়তে থাকে। তবে সবচেয়ে বেশি প্রবাসী আসা শুরু হয় ২০১০ সালের আগে-পরে।

দেশটিতে প্রবাসীরা ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি করছেন। ফলে দেশে রেমিট্যান্স প্রেরণে অবদানও বাড়ছে প্রবাসীদের। বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স প্রেরণের তালিকায় দেখা যায়- গতমাসে (নভেম্বর) সাউথ আফ্রিকা থেকে ৪৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে; যা তালিকায় ১২তম স্থান।

বিপুল পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করলেও সাউথ আফ্রিকা প্রবাসীরা সবচেয়ে বেশি অবহেলিত। বিশেষ করে বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে এয়ারপোর্টে হয়-রানি যেনো নিত্যদিনের। তাছাড়া নিরাপত্তাহীনতা, অ-প-হরণ, আইনশৃঙ্খলা ইত্যাদি বিষয়ে প্রবাসীরা প্রতিনিয়ত উৎকন্ঠায় দিনাতিপাত করতে হয়।

Remittance Chart

তাছাড়াও ভিসা জটিলতা, বাংলাদেশে সাউথ আফ্রিকার দুতাবাস না থাকা বিশেষ করে দুই দেশের মধ্যে কুটনৈতিক সম্পর্ক অপ্রতুল হওয়ায় প্রবাসীরাও নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

সচেতন মহল মনে করেন, সাউথ আফ্রিকার সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন করতে পারলে প্রবাসীরা যেমন নানা সুবিধা পেতে পারেন তেমনি রেমিট্যান্স প্রবাহও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেমিট্যান্স প্রেরণে সাউথ আফ্রিকা ১২তম; তবুও দেশটিতে প্রবাসীরা অবহেলিত-বঞ্চিত

আপডেট সময় : ০৩:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫