ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্বিতীয় ধাপে সাউথ আফ্রিকা ছাড়তে প্রিটোরিয়াস্থ হাই কমিশনে ভিড় শত শত ঘানাইয়ানদের Logo সাউথ আফ্রিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাসায় যেভাবে ডাকাতি হলো? আইনশৃঙ্খলা নিয়ে তুমুল সমালোচনা Logo পাঁচ বিদেশী শিশুর ভূয়া পিতৃত্বের দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জোহানেসবার্গ হোম অফিস Logo আওয়ামী লীগ নেতা আবু নাছের শামীম স্মরণে জোহানেসবার্গে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাড়ে ১২ বিলিয়ন রেন্ড ব্যয়ে সাউথ আফ্রিকার ৬টি সীমান্ত বন্দর আধুনিকায়ন হচ্ছে- হোম এফেয়ার্স মিনিস্টার Logo দুপুরে একজনের জানাযা, বিকালে আরেকজন নি’হতঃ দুই সপ্তাহে জোহানেসবার্গে তিন বাংলাদেশী খু-ন Logo সাউথ আফ্রিকার পামরিজে আবারো বাংলাদেশী খু-ন; কমিউনিটিতে আ তঙ্ক Logo যেমন দেখেছি যেমন চাই ১লা বৈশাখ: অতীত থেকে বর্তমান Logo সাউথ আফ্রিকার ডারবানে মায়ের হাতে দুই শিশু খু-ন Logo প্রথমবারের মতো জাম্বিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রস্তুতি শেষ পর্যায়েঃ বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে আফ্রিকান ইথিওপিয়া এয়ারলাইন্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৬৮৬ বার পড়া হয়েছে

শাপলা টিভি রিপোর্ট:
অবশেষে বাংলাদেশের সাথে দীর্ঘপ্রতিক্ষিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে আফ্রিকার অন্যতম শীর্ষ বিমান সেবা কোম্পানী ইথিওপিয়ান এয়ারলাইন্স। ইতিমধ্যে ব্যাপক প্রস্ততি সম্পন্ন হয়েছে। সময়মতো ফ্লাইট চালু করতে শেষ পর্যায়ের প্রস্ততি চলছে।

আগামী ১লা নভেম্বর থেকে অত্যাধুনিক ড্রিমলাইনার বোয়িং ৭৮৭ বিমান ইথিওপিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে ইথিওপিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, প্রতি সপ্তাহে ঢাকার সাথে সরাসরি ৬টি ফ্লাইট পরিচালনা করা হবে।

কর্তৃপক্ষ আরো জানায়, এই নতুন রুটে ফ্লাইট চালুর ফলে দক্ষিণ এশিয়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের অবস্থান আরো জোরদার করবে এবং আফ্রিকার প্রধান প্রধান গন্তব্য থেকে আদিস আবাবা হয়ে বাংলাদেশের সাথে সংযোগ স্থাপন তথা নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা হবে।

নভেম্বর থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়টি ইমেইল বার্তায় নিশ্চিত করা হয়েছে জানিয়ে এসডব্লিউটি ট্রাভেলস্-এর সত্বাধিকারী শফি উল্লাহ সামি শাপলা টিভিকে জানান, নতুন এই রুট খোলায় আফ্রিকা প্রবাসীদের যাতায়াতে নতুন এক দ্বার উন্মোচিত হবে। ফলে সহজেই এবং তুলনামূলক সাশ্রয়ী রেটে সাউথ আফ্রিকা সহ আফ্রিকা দেশগুলোর প্রবাসী বাংলাদেশীরা ভ্রমণ করতে পারবেন। এর ফলে এই রুটে অতীতে যেভাবে টিকেট সংকট কিংবা সিডিউল পাওয়া দুরহ হতো তা অনেকাংশে কমে আসবে।

ইথিওপীয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ বিমানের আভ্যন্তরীন দৃশ্য….

ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের প্রধান নির্বাহী মেসফিন তাসেউ বলেন,
“বাংলাদেশ একটি গতিশীল এবং ক্রমবর্ধমান বাজার এবং আমরা আত্মবিশ্বাসী যে আমাদের আধুনিক এবং ব্যতিক্রমী বিমান সেবা আমাদের দুই অঞ্চলের যাত্রীদের চাহিদা মেটাবে।”
“এই রুটে আমাদের অত্যাধুনিক বিমান সেবা প্রদান করে আমরা আমাদের যাত্রীদের কেবল তাদের প্রাপ্য আরামই দিচ্ছে না বরং আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে আফ্রিকা ও এশিয়ার মধ্যে।” তিনি আরও বলেন, “ঢাকায় আমাদের নতুন পরিষেবা ইথিওপিয়ানদের জন্য একটি নতুন দিগন্ত সম্প্রসারণ এবং মহাদেশ জুড়ে এক সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এয়ারলাইন্সের স্থায়ী দৃষ্টিভঙ্গির প্রতিফলন হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রস্তুতি শেষ পর্যায়েঃ বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে আফ্রিকান ইথিওপিয়া এয়ারলাইন্স

আপডেট সময় : ০৪:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪